পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস সেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চারদিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।   বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরের বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে চারদিন ব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়। সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন। শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অবঃ) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উদ্ভাবনী শক্তি ক্ষমতা ও দক্ষ মানব সম্পর্কে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পারলে বাংলাদেশের মতো টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।  আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।        

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

ডেষ্ক রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঠাও কর্মী এক যুবককে পথরোধ করে মারধর ও আটকে রেখে ৪০ হাজার টাকাসহ সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া...

রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও শাড়িতে রং বিন্যাস কর্মশালা

ডেষ্ক রিপোর্ট : কারু শিল্প পরিষদ ও জামদানি উদ্যোক্তাদের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও শাড়িতে রং বিন্যাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...

রূপগঞ্জে সমবায়ীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেষ্ক রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলার সমবায়ীদের উদ্যোগে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন...

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেষ্ক  রিপোর্ট : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে...

সর্বশেষ সংবাদ

পৌরসভার খবর (তারাব-কাঞ্চন)

ফিচার

ইউনিয়নের খবর

পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস সেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চারদিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।   বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরের বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে চারদিন ব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়। সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন। শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অবঃ) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উদ্ভাবনী শক্তি ক্ষমতা ও দক্ষ মানব সম্পর্কে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পারলে বাংলাদেশের মতো টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।  আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।        

অপরাধ

খেলাধুলা-বিনোদন

জেলাজুড়ে

রাজনীতি

শিক্ষা

দুর্ভোগ